• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৫৬:০০ (05-May-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন দগ্ধের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৫৯:১৭

সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দুজন দগ্ধের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি রোববার সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষিপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২২)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। দুজন নিহতের খবর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিস্তারিত নাম পরিচয় নেয়ার চেষ্টা চলছে।

Ad

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে কাচঁপুর ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারে মেরামতের সময় তুহিন ও রাফি নামের দুই যুবক কম্প্রেসার বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুজন নিহতের খবর পেয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯










Follow Us