• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৬:০৭ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:২০:০২

সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ সদস্য গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে এক জন ও সদর উপজেলার ফৌজদারী মোড় থেকে এক ছাত্রলীগকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সকালে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রীয়কর্মী রাহাত মিয়া (২৯) ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম (৩৩)।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সক্রিয় সদস্য রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে গোপন সংবাদের জেলা সদরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us