• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানের ডাকাতি, গুলিবিদ্ধ ১

৯ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:০৬:৩৩

চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানের ডাকাতি, গুলিবিদ্ধ ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

Ad

৮ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে।

Ad
Ad

এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ডাকাত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ৭-৮ জনের সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালংকার বের করতে বলে। স্বর্ণালংকার বের করার এক পর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি মোশারফ হোসেন বিষয়টি টের পান। এতে তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।

ডাকাতরা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করেছে এবং অপর ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us