• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৩৩:১৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ

৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৬

ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ইউনিয়নের চন্ডিপুর মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad

ভাঙ্গুড়া খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

Ad
Ad

এ সময় তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেফতার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুর মোজাহিদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আ. আজীজ ও নুরুল ইসলাম বরাত।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলতাফ হোসেন ও আবু হেনা মোস্তফা কামাল রেজা।

সভায় আরও বক্তব্য রাখেন, খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, কাশেম আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হাসেম মোল্লা, রফিকুল, মানিক, ফরিদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলী, মিজান, সাদ্দামসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us