• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

৩০ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩৯:০৯

বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সির (বিডিইউ) স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

Ad

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবি জানান। বর্তমান বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে এসে থামে, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে আমরা স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের অবস্থানের ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসযাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং স্থানীয় যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে, আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১টা ৩০ মিনিটে পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস দেওয়া হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us