• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:১০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে আটক ৭

২৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪৯:৩১

বাগাতিপাড়ায় জুয়ার আসর থেকে আটক ৭

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জুয়া খেলার আসর থেকে খেলার সামগ্রীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকমানপুর এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলেন- উপজেলার গালিমপুরের ফিরোজ সরকার (৫০), স্বরাপপুর গ্রামের মিঠু প্রামানিক (৩৫), রিপন সর্দার (৩৫), শিপন আলী (৩০), চকগোয়াশের রেজাউল (৪৩), লালপুরের পাচফুল ইসলাম (২৬) ও রাজশাহীর চারঘাটের হৃদয় আলী (২৯)।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, লোকমানপুর এলাকার মাঠের মধ্যে প্রায়ই জোয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার খবর পেয়ে বাগাতিপাড়া পুলিশের একটি দল অভিযান চালায় এবং জুয়ার আসর থেকে সাত জনকে আটক করে। এ সময় সেখান থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্বদানকারী এস আই দুলাল জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us