• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ড বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪২:৫৫

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ড বিএনপির কর্মী সন্মেলন অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

Ad
Ad

বিকাল ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া জাকা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বিলায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা কামরুজ্জামান মুক্তা, ইউসুফ আলী ও রিপন শেখের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী মো. গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি এ্যাডভোকেট মো. সোলাইমান (বিশু), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম বিশ্বাস (বুলু), চাপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান প্রমুখ।

বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা চাঁপাইনবাবগঞ্জ সদরসহ সারাদেশে যে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা ছিল নজিরবিহীন। এ দীর্ঘ সময়ে তারা জেলা বিএনপি নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us