• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:১৯:৩৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

২৮ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৪৪:৩০

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ব্যাংকের চারিদিকে ঘিরে রাখে। নিরাপত্তার কারণে ব্যাংকের কাছে কাউকে যেতে দেয়নি।  

২৭ জানুয়ারি সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার বড়বাড়ী সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, রাত সাড়ে এগারোটায় সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখার পিয়ন বিষয়টি বুঝতে পেড়ে চিৎকার দেন। পরে এলাকাবাসী ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকায় ঘিরে রাখেন।

Ad

এদিকে ব্যাংকে থাকা টাকা বা অন্য কোনো কিছু লুট হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, ব্যাংকের কিছু খোয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে কর্তৃপক্ষ মামলা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯







Follow Us