• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৭:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৭ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:২৮:২৯

সুন্দরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৭ জানুয়ারি সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে তার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। যুবক সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে।

Ad

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর । তিনি এশিয়ান নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Ad
Ad

স্থানীয় লোকজন জানান, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। চার দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজির করেও তাঁর সন্ধান পাননি। এই অবস্থায় আজ সোমবার সকালে তার গ্রামের মো. আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বংশগতভাবে তারা পরিবারের কয়েকজন জন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ মিয়ার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us