• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২২:৪৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২২:৪৮

খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

খুলনা ব্যুরো: খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে ধর্মঘট অব্যাহত রয়েছে। শ্রমিক ইউনিয়নের ডাকে তারা এ কর্মসূচি পালন করছে।

আন্দোলনের দ্বিতীয় দিন ২৭ জানুয়ারি সোমবার সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাংক-লরি রেখে ধর্মঘট শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল সরবরহ বন্ধ রাখেন। ট্যাংক-লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

Ad
Ad

শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।

Ad

২৬ জানুয়ারি রোববার দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us