• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে গাছ কাটার সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

২৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:১৭:৫৯

সরিষাবাড়ীতে গাছ কাটার সময় চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক করাতি শ্রমিকের মৃত্যু হয়েছে।

Ad

২৫ জানুয়ারি শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

Ad
Ad

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মন্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান করাতি আব্দুল মজিদ ও তার লোকজন। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সে জন্য রশি দিয়ে একদিকে টেনে ধরেন। একপর্যায়ে গাছটি অসাবধানতায় আব্দুল মজিদের মাথার উপর পড়ে।

নিহত আব্দুল মজিদের ছেলে আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাবা গাছ কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। পরে লোকজনের কাছে বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us