• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে ২ তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

২৩ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩১:১৭

নাঙ্গলকোটে ২ তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ২

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে দুই তরুণীকে তুলে নিয়ে ৪ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

থানা সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা রাস্তা থেকে ইউনিয়নের এক যুবদল নেতার নেতৃত্বে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে খোকন স’মিলের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় এক তরুণী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এই মামলার দুই আসামিকে গ্রেফতার করছে পুলিশ।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- গান্দাচী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬) ও হেসিয়ারা গ্রামের মৃত. ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যায় শহীদুল ইসলাম শহীদ ও ২১ জানুয়ারি দিবাগত রাত ৩টায় আবুল বাশারকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে তাদেরকে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮



Follow Us