• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৯:১৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১৯:৫৪

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভাবিক হ‌য়ে‌ছে। কুয়াশা কে‌টে গে‌লে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

Ad

এর আগে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৩০ মি‌নিট থেকে কুয়াশার কারণে এ রুটে ফে‌রি বন্ধ রা‌খে বিআইডব্লিউটিসি। এতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ে।

Ad
Ad

জানা যায়, বুধবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়লে রাত সাড়ে ৩টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফ‌লে দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ফেরি বন্ধের ফলে ঘাট এলাকায় যানবাহনের সারি এবং যাত্রীদের ভোগান্তি বাড়‌তে থা‌কে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে না পেরে  ঘাটে অপেক্ষা করতে থা‌কে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us