• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল

২৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৪:৫৮

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

Ad

২২ জানুয়ারি বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে ছোট-বড় ৩টি ফেরি। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।

Ad
Ad

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৩টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিট থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে নোঙর করে রাখা হয় ছোট-বড় ৩টি ফেরি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us