• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫২:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৩:৪৫

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

১৭ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় টহলরত বাংলাবাজার বিওপি ক্যাম্পের জোয়ানরা তাদের আটক করেন।

Ad
Ad

আটকরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তি গ্রামের ভূপেন্দ্র গারোর দুই ছেলে মালুছ গারো ও করল গারো।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়েছে। আটকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us