• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৩০

চাঁপাইনবাবগঞ্জে মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

Ad

১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা শহরের নিমগাছি ফুলবাগান এলাকায় একটি বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনজিও কর্মী নাজরিন বেগম।

Ad
Ad

এ সময় তিনি বলেন, প্রায় ৮ মাস আগে তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার আমার কাছে ছেলের বাইকের ঋণ ও ব্যাংক ঋণ শোধ করার কথা বলে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নেয়। পরে ৬০ হাজার শোধ করলেও তার কাছে এখনও ২ লাখ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। এ টাকা চাইতে গেলে নানারকম টালবাহানা শুরু করে। এমনকি সে নিজে ও তার গুন্ডাবাহিনী দিয়ে কয়েক দফায় পথরোধ করে আটক করেছে।

তিনি আরও বলেন, অফিসে ও বাসায় দফায় দফায় লোকজন পাঠিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। পাশাপাশি উলটো চাঁদা দাবি করছেন তার গুন্ডাবাহিনী। হুমকির প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী নাজরিন বেগম। 

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সদর উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us