• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব

৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৮:২৮

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান এলাকা থেকে ১টি গ্রেনেড উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। ৮ জানুয়ারি বুধবার দুপুরে ওই উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়।

Ad

আরজেএসএম৩৬ গ্রেনেডটি র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ধ্বংস করে।

Ad
Ad

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যাক্ত জায়গায় একটি বোমা সাদৃশ্য পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাষের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে।

উদ্ধার বোমাটি আরজেএসএম৩৬ গ্রেনেড বলে র‌্যাব নিশ্চিত হয়। পরে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের মধ্যে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি। অভিযানকালে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us