• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৫০:৪১ (05-May-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ

৮ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৩২:৩৪

কুমিল্লায় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ অভিযানে এক দিনে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

৭ জানুয়ারি মঙ্গলবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে সর্বমোট ১,০১,০৮,১৭৫/- (এক কোটি এক লক্ষ আট হাজার একশত পঁচাত্তর) টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্যসামগ্রী জব্দ করে।

Ad
Ad

লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির দুইটি পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। ইতোমধ্যেই মাদকদ্রব্য এবং চোরাচালানি পণ্যগুলোর জব্দ তালিকা করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এমন বিশেষ অভিযান চলমান থাকবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৫ মে ২০২৬ সকাল ০৯:২৩:০২






Follow Us