• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রাউজানে সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৬ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৪৯:৩৬

রাউজানে সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘মাদক ছেড়ে খেলা ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে রাউজানে সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

Ad

৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ায় সৈয়দ আশরাফ আলী স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিবাহিত ও অবিবাহিত দুটি দলে বিভক্ত হয়ে এ প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন। এ খেলায় অবিবাহিত দল টাইব্রেকারে বিবাহিত দলকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।

Ad
Ad

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগোয়ান ইউনিয়নের সংগঠক আরাফাত মামুন, সমাজ সেবক রাজা মিঞা, মামুনুর রশীদ, মোহাম্মদ ফরিদ আবদুর করিম, আনোয়ার হোসেন বাদশা, সাজ্জাদ হোসেন, প্রবাসী আনোয়ার হোসেন বালি ও শওকত আলীসহ আরও অনেকে।

খেলা পরিচালনা করেন জালাল উদ্দিন রুমি, সহকারী হিসেবে ছিলেন হারিছ মিঞা ও বিজন। খেলা শেষে বিজয়ী দলকে অতিথিরা পুরস্কার হাতে তুলে দেন। এ ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত ফুটবল ভক্তরা উপস্থিত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us