• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বিএনপি নেতার চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বহিষ্কারের নির্দেশ

৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:০২:১৪

লালমনিরহাটে বিএনপি নেতার চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বহিষ্কারের নির্দেশ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা করেছে উপজেলা বিএনপি।

Ad

৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

এর আগে, শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব শপিকার রহমানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়। বহিষ্কৃত আরিফ হাসান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদে ছিলেন।

বহিষ্কার আদেশে বলা হয়, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে করে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমান জানান, আরিফ হাসানের সঙ্গে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য দলের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us