• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:১১:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ‘পুকুর পাড়া একাদশ’ চ্যাম্পিয়ন

৪ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:৪৩

ফটিকছড়িতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে ‘পুকুর পাড়া একাদশ’ চ্যাম্পিয়ন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে "মরহুম রুবেল স্মৃতি সংসদ" কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

Ad

৩ জানুয়ারি শুক্রবার রাতে কাঞ্চননগর ৮নং ওয়ার্ডের পুকুর পাড়া সংলগ্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন ফটিকছড়ি মানবিক ফাউন্ডেশনের সভাপতি শেখ সাইফুল ইসলাম।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কালাম ভূঁইয়া শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে শুভ কামনা জানিয়ে পুকুর পাড়া রুবেল স্মৃতি সংসদ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন তিনি।

কাঞ্চননগর ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আফছার উদ্দিনের সভাপতিত্ত্বে  বিশেষ অতিথি ছিলেন কাঞ্চন নগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা মোহাম্মদ জিয়াউল হক জিয়া, ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভপতি সাইরান কাদের চৌধুরী, সমাজসেবক ও দুবাই প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মোবারক হোসেন, ক্রীড়াবীদ মোহাম্মদ ইকবাল হোসেন, পুকুর পাড়া সমাজের সর্দার মোহাম্মদ ইলিয়াছ ও মোহাম্মদ বাহাদুর আলম।

বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পুকুর পাড়া একাদশ ২-০ সেটে মনু তালুকদার বাড়ি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে প্রাইস মানি ও ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us