• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:৩৫:৪২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশের ডাংগায় এক রাতেই ৮ দোকানে দুর্ধর্ষ চুরি

৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০৫:০০

পলাশের ডাংগায় এক রাতেই ৮ দোকানে দুর্ধর্ষ চুরি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে এক রাতে ৮ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৩০ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী বাজার ও পাশে থাকা পেপার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

পুলিশ ও দোকান মালিকরা জানান, সোমবার রাত বারোটা থেকে একটার ভিতরে চোর চক্র ফুলেশ্বরী বাজারের মাসুদ মাস্টার, এনাম মিয়া, আক্কাছ আলী, মোবারক, মোতালেব ও পাশের পেপার মিল এলাকার আরও তিন দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ল্যাপটপ, পানি সেচের বড় দুটি পাম্প ও নগদ টাকাসহ মুদি দোকানে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

Ad
Ad

ফুলেশ্বরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মো. বোরহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় জানানো হয়েছে। এভাবে আট দোকানে এক রাতে চুরি হওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাজারের নিরাপত্তা চাই। জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছেন তিনি

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে চুরির সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us