• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল

৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৪১:৪১

টাঙ্গাইলে গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ম্যুরাল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ম্যুরাল রাতের বেলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনও হামলা হয়েছিল ওই ম্যুরালে। তাতে ম্যুরালের দুই পাশ ক্ষতিগ্রস্ত হয়। এবার সেটি পুরোপুরি ভেঙে ফেলা হল।

Ad

উদ্যানের মুক্তমঞ্চের পাশে ওই ম্যুরালের মাঝে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর দুই পাশে জাতীয় চার নেতার প্রতিকৃতি ছিল। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ৩০ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে ‘কিছু ব্যক্তি’ অ্যাক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে ম্যুরালটি ভেঙে ফেলে।

Ad
Ad

তবে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলছেন, তারা বিষয়টি জানেন না। রাতে যোগাযোগ করা হলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us