• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:৫২:৩১ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বেতনের দাবিতে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

৩০ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৫:১৭

বেতনের দাবিতে বসুন্ধরা গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে বসুন্ধরা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক।

Ad

আজ ৩০ ডিসেম্বর সোমবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন।

Ad
Ad

শ্রমিকরা জানান, গত মাসের বেতন এখনও বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ পরিশোধ করেনি। সেই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছিল। সেনাবাহিনী এসে সমাধানের আশ্বাস দিলে সেসময় শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়। তবে মালিকপক্ষ আজও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছে। এসময় অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ না করলে কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য সড়ক অবরোধ করে রেখেছে। তবে আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু মালিকপক্ষের কেউ না থাকায় শ্রমিকদের সমস্যার সমাধান করা এখনো সম্ভব হয়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us