• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৫:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

২৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৩:৫২

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

Ad

২৯ ডিসেম্বর দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। এছাড়া আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুদুর রহমান।

জেল হাজতে যাদের প্রেরণ করা হয়েছে তারা হলেন- রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।

অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন। ছয় জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে। চার জন আসামি জামিনে আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us