• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় প্রেমিকার বাসার সামনে প্রেমিকের মরদেহ উদ্ধার

১ মে ২০২৩ দুপুর ০২:০২:১৪

ঝিকরগাছায় প্রেমিকার বাসার সামনে প্রেমিকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Ad

নিহত ইলিয়াস হোসেন চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। সে শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

Ad
Ad

৩০ এপ্রিল রোববার দিবাগত রাত ২ টায় উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

প্রেমিকা লুইছ পারভিন লিয়া নিহত ইলিয়াস হোসেনের প্রতিবেশী। সে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। লুইছ পারভিন লিয়ার পিতার নাম আইনাল হক।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান লিয়া ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে লিয়া ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত লিয়াকে বিরক্ত করতেন। নিষেধ করলেও শুনতেন না। ২৯ এপ্রিল শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে আসে ইলিয়াস। কিন্তু লিয়া দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস লিয়ার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন বলেছেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকা লিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ২ পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করছে। এ ঘটনায় এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us