• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৩০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৩৪:৩৪

মানিকগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও শান্তি সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

Ad

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএ জিন্নহ কবির বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।

Ad
Ad

সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

২৮ ডিসেম্বর শনিবার বিকেলে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দল সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ নোমানী, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খান, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, জেলা ক্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, উপজলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব মো. সাইদুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বিএনপি নেতা মাজেদ মিয়া, যুব নেতা এ্যাডভোকেট শহীদুল ইসলাম রাকিব, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us