• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:৩২

রাঙ্গাবালীতে জেলেদের মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে এমন অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলেরা মানববন্ধন করেছেন।

Ad

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সমুদ্রগামী শতাধিক জেলে অংশ নেন।

Ad
Ad

জেলেদের দাবি, নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরায়, মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের ছোট পোনা। এর ফলে সমুদ্রে মাছের ঘাটতি দেখা দিচ্ছে। আর এ কারণে মাছ পাওয়া যাচ্ছে না।

মৎস্যজীবীদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের উৎপাদন ও বংশবিস্তার ব্যাহত হচ্ছে। সমুদ্রে ঘাটতি দেখা দিচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। যার কারণে সাধারণ জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। এ কারণেই ট্রলিং জেলেদের প্রতি ক্ষুব্ধ সাধারণ জেলেরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us