• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৪:৫৯

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার বিকেল পৌনে ৪টায় নাসিক ৭নং ওয়ার্ডস্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

Ad

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭নং ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিল নিহতরা। কাজ করাকালীন ৩ তলার ছাদ থেকে পড়ে বিদ্যুতেরর তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে তাৎক্ষণিকভাবে অন্যান্য শ্রমিকরা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নিহতদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us