• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৭:২২

খোকসায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়ার খোকসা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সী এজেডজি রসিদ রেজা বাজু। এতে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে অংশগ্রহণ করেন।

Ad
Ad

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদি আহমেদ রুমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এ সময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খাঁন রাজু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us