• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫২:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:২৮

বুড়িগঙ্গা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

Ad

২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর টিনের মসজিদের বরাবর কামরাঙ্গীরচর বাইদ্দাবাড়ি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তরুণীর পরনে ছিল সালোয়ার কামিজ। হাত-পা রশি দিয়ে বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল।

Ad
Ad

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, নদীর পাড়ে বস্তাটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি দুই-তিন দিন আগের হওয়ায় ফুলেফেঁপে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us