• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৩:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই

২২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:১৫:২৭

কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ সহোদর ভাইয়ের চারটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়। ২১ ডিসেম্বর শনিবার রাত ১১টার দিকে বড়ঘোপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড় আমজাখালি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

Ad

এসময় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হলেন- আবু শামার ছেলে বেলাল, জয়নাল, জামাল ও জমির উদ্দীন।

Ad
Ad

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে বাড়িতে আগুন ধরে যায়। পরে আরও তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কুতুবদিয়া থানা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু এর আগেই ৪টি বাড়ি পুড়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us