• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৩১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় আগুনে পুড়ল কৃষি শ্রমিকের বসতবাড়ি

১৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৫:২৮

কাউনিয়ায় আগুনে পুড়ল কৃষি শ্রমিকের বসতবাড়ি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে এক কৃষি শ্রমিকের বসতবাড়ির চারটি ঘর আগুনে পুড়ে গেছে।

১৬ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ আটানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আবু তালেব।

Ad
Ad

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পরে কৃষি শ্রমিক আবু তালেবের বসতবাড়ির ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান পরিবারের লোকজন। তাদের চিৎকারে প্রতিবেশী ও ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আবু তালেবের দুইটি, আব্দুর রহিমের দুইটি ঘর এবং ধান, চাল, হাঁস, মুরগি, আসবাবপত্র ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

Ad

কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামসুল হক সরকার বলেন, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন,  তালুকসাহাবাজ আটানী গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি আবেদন করলে সরকারিভাবে সহায়তা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us