• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:০৭:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে ভরণপোষণ দিতে না পারায় সন্তানকে হত্যা, বাবার আত্মসমর্পণ

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৫:৩০

রূপগঞ্জে ভরণপোষণ দিতে না পারায় সন্তানকে হত্যা, বাবার আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভরণপোষণ দিতে ব্যর্থ হওয়ায় নিজের ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছেন জন্মদাতা পিতা। ছেলেকে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি। ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে ফায়ার সার্ভিস নিহত ছেলের মরদেহটি উদ্ধার করে।

Ad

অভিযুক্ত পিতার নাম জুবায়ের হাসান হিমেল (৩০)। নিহত পুত্রের নাম জুলফিয়ার জিহাদ (৬)।

Ad
Ad

ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মিজান বলেন, ঘাতক বাবা জোবায়েরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যান। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলের ভরণপোষণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করেন তিনি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা জানান। পরে তাৎক্ষণিক ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দিলে ফায়ার সার্ভিস এসে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি জলাবদ্ধ ডোবার কচুরিপানার নিচ থেকে জুলফিয়ার জিহাদের (৬) মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us