• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

১১ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:১৭

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে চোরাকারবারির ফেলে যাওয়া পোটলা হতে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

Ad

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ১০টায় অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি ই-মেইল বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পরিকল্পনা ও সার্বিক দিক নির্দেশনায় বিওপির টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমানসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটির ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অবস্থান নেয়।

এ সময় বিজিবির টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে চ্যালেঞ্জ করলে সে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেটটি উদ্ধার করে, সেটি জনসম্মুখে খুললে ওই প্যাকেটের মধ্যে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি পোটলায় আনুমানিক ১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়।

এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে জব্দ করা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে বলে জানান। এ ধরনের নিয়মিত অভিযান সীমান্তে চোরাকারবার রোধে সম্মুখ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us