• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পেয়ারা বাগানে পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২১:১০

পেয়ারা বাগানে পড়েছিল আওয়ামী লীগ নেতার মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পেয়ারা বাগান থেকে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মরদেহটি বাগানের ড্রেনে পড়ে ছিল বলে জানান স্থানীয়রা।

Ad
Ad

মৃত ওই আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম (৪২) নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, পথচারীরা রাতে পেয়ারা বাগানের পাশ দিয়ে যাবার সময় বাগানের ড্রেনে কামরুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কামরুল ইসলাম নিয়মিত চোলাই মদ পান করতেন। তাই তাদের ধারণা, অতিরক্তি মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার হাঁকরইল মাঠের একটি পেয়ারা বাগানের পাশের ড্রেনে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে রাতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us