• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৫৪:৫৩

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ভেন্নাতলা নামক স্থানে বাসের ধাক্কায় জুয়েল হোসেন (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন নাজিম হোসেন নামের আরও একজন।

Ad

৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার ভেন্নাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সদর উপজেলার মথুরাপুর গ্রামের ইউসুফ আলির ছেলে ও আহত নাজিম একই উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের বাসিন্দা।

Ad
Ad

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে কলেজ ছাত্র জুয়েল ও তার বন্ধু নাজিম হোসেন বাড়ি ফিরছেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা সিডি ডিলাক্স নামের একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত নাজিমকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পালানোর সময় বাসটি আটক করেছেন স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us