• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২১:০৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র মহড়া, যুবককে পুলিশে দিল এলাকাবাসী

৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৭:৩১:৩৩

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র মহড়া, যুবককে পুলিশে দিল এলাকাবাসী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ মহড়া দিতে গিয়ে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। মো. শওকত (২৮) নামের ওই যুবক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রশিদিয়া পাড়া এলাকার আইয়ুব আলির ছেলে। ২ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এসময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক জব্দ করা হয়।

Ad

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রোববার রাতে অবৈধ বালি দখলকে কেন্দ্র করে অভিযুক্ত শওকত ও তার সহযোগীদের সাথে একই এলাকার কয়েকজন যুবকের সাথে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে মোটরসাইকেল করে অস্ত্রহাতে ঘটনাস্থলে এসে মহড়া দেন শওকত। এ সময় স্থানীয় উত্তেজিত লোকজন তাকে ঘিরে ফেলে। পরে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

Ad
Ad

জানতে চাইলে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, শওকতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us