• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৪:৪৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত

২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬

টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগড় ও দিগরকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

Ad

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এসময় ৭নং দিগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোনছুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম।

Ad
Ad

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক ছেন্টু, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তারা বলেন, দেশ সংস্থার করে অতি দ্রুত এই সরকার যেন নির্বাচন দেয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যারা এখনো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন তারা সাবধান হয়ে যান। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বক্তারা। জনসভায় ৫ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us