• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৩৮:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লার আহ্বায়ক কমিটি ঘোষণা

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১৫:১১

বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লার আহ্বায়ক কমিটি ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার এক চিঠির মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোয়াট্সএ্যাপ গ্রুপে জানানো হয়েছে।

Ad

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এ কমিটিতে স্বাক্ষর করেন। আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেইজে নামের তালিকা প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে, কুমিল্লা জেলার এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

Ad
Ad

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ সাকিব হুসাইন এবং সদস্য সচিব হিসেবে আছেন জিয়া উদ্দিন মো. রুবেল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভুঁইয়া এবং মুখপাত্র হিসেবে মো. জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার সদস্য রাখা হয়েছে। জেলার আহ্বায়ক কমিটিতে ২৯৭ জন সদস্য রাখা হয়েছে। সারা দেশের অংশ হিসেবে কুমিল্লাতে ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম বাস্তাবায়নে কার্যত ভূমিকা পালন করবে এ কমিটি।

আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব জিয়া উদ্দিন মো. রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us