• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন

২২ নভেম্বর ২০২৪ রাত ০৯:১৬:২৬

রূপগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন

রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা গোলাকান্দাইল  ইউনিয়ন আধুরিয়া এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়।

Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর আমির আলহাজ মমিনুল হক সরকার। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ মেগা প্রকল্পের নাম করে সীমাহীন দুর্নীতি করেছে। বর্তমানে ব্যাংক গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে পারছে না। তাহলে টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো আওয়ামী লীগের দোসররা সমস্ত টাকা বিদেশে পাচার করে দিয়েছে।

Ad
Ad

তিনি আরো বলেন, শোষণমুক্ত সমাজ গড়তে হলে এদেশে ইসলামী সমাজ গড়তে হবে। আর এ জন্য সকলকে জামায়াতে ইসলামীতে সামিল হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলার দক্ষিণ জামায়াতের আমির সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লা, অ্যাডভোকেট ইসরাফিল হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us