• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৪:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩৬

১২ নভেম্বর ২০২৪ রাত ০৯:২০:২৭

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

১১ নভেম্বর সোমবার রাত থেকে ১২ নভেম্বর মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু এবং এক ভারতীয় নাগরিক রয়েছে।

Ad
Ad

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান জোরদার করে বিজিবি। সেসময় মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us