• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৫৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে দস্যুতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১২:১৭

কাহারোলে দস্যুতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দর পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিককে দস্যুতা মামলায় গ্রেফতার করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

Ad

মামলার বিবরণে জানা যায়, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন তার দুই বন্ধু মেজবাহুল হক ও মো. রায়হানসহ গত ৭ আগস্ট রাত সাড়ে দশটায় কাহারোল বাজার হতে তেলেঙ্গি বাজার পৌঁছালে আসামিরা দস্যবৃত্তি করার জন্য তার মোটরসাইকেল গতিরোধ করে তাদেরকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথাড়ি মারধরে রক্তাক্ত জখম করে এবং তার মোটরসাইকেলটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।

Ad
Ad

এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, ৬নং ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবুল, ৫নং ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, ৩নং ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন, কাহারোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনের নামে একটি দস্যুতা মামলা দায়ের করেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, দস্যুতা মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us