• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানুষের আস্থা ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি: হাফিজ ইব্রাহিম

১১ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬:২৩

মানুষের আস্থা ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি: হাফিজ ইব্রাহিম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, মানুষের গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। গত ১৫ বছর আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করছে। মানুষের সম্পদ লুট করেছে। আমরা ওই পরিবেশ আর চাই না।

Ad

১১ নভেম্বর সোমবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল এ কথা বলেন তিনি।  

Ad
Ad

এসময় বিপ্লব দিবসের গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন হাফিজ।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি  নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ  সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব  মোর্শেদ কুট্টি, পৌর বিএনপি নেতা জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ। 

দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে জনসভায় অংশ নেন। এসময় বক্তারা আগামী নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us