• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৪:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

১০ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৮:০০

লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর শনিবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Ad

গ্রেপ্তারদের মধ্যে আছেন মাঝগ্রামের বাসিন্দা আমজাদ প্রামাণিকের ছেলে ২৬ বছর বয়সী মুসা আলী, আমজাদ প্রামাণিকের ছেলে জামরুল ইসলাম (৪০), একই গ্রামের বাসিন্দা মৃত রহমানের ছেলে ৩৪ বছর বয়সী আমিরুল এবং রামকৃষ্ণপুরের বাসিন্দার ৩৫ বছর বয়সী রিপন আলী।

Ad
Ad

লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us