• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে বাড়িতে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

১০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৫৭:২৩

পলাশে বাড়িতে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাদল মিয়া (৫০) কে গুলি করেছে দুর্বৃত্তরা। ৯ নভেম্বর শনিবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

বাদল মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

Ad
Ad

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজনকে সাথে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া।

এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে কোমরের উপরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে তাকে উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us