• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গার শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

১০ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৯:০৪

চুয়াডাঙ্গার শহীদ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ'র পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আমরা বিএনপি পরিবার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।

Ad

৯ নভেম্বর শনিবার বিকেলে শহীদ শাহরিয়ার শুভ'র গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামে উপস্থিত হয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শহীদ শাহরিয়ার শুভ'র বাবার হাতে এ সহায়তা তুলে দেন।

Ad
Ad

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রউফ চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ প্রমুখ।

এর পর এদিন সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা থানার চন্ডিপুর গ্রামের শিক্ষার্থী ঢাকার ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুলিবিদ্ধ বিশ্ববিদ্যালয় ছাত্র আল মিরাজের বাবার হাতে অনুরূপ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us