• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ রাত ১২:৪৪:১৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ১

৯ নভেম্বর ২০২৪ দুপুর ০২:০৫:৫৩

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ১

খুলনা ব্যুরো: খুলনার দাকোপে কোস্ট গার্ডের অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ মো. ইসমাইল শেখ (২৪)  নামের এক যুবককে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. দেওয়ান মো. আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর শুক্রবার রাতে দাকোপ উপজেলারঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ অভিযানে ইসমাইল শেখকে ১টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে । জব্দ দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ আটক ব্যক্তিকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us