• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৪৫:১০

পটুয়াখালীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

Ad

পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পটুয়াখালী জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা  বিএনপির সভাপতি কাজি মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সদস্য সচিব এড. হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার, তাঁতি দলের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কাইউম সিকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us