• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৪৫:৩৯ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

৫ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:২৮

গাংনীতে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্ছিত করার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা সরকারি কর্মকর্তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসনে মাবারক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনালের একটি মামলার তদন্তকালে কিছু বহিরাগতরা তাকে লাঞ্ছিত করে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক লাঞ্ছিত হওয়ার ঘটনায় বাদী হয়ে থানায় এজাহান নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us